প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 10, 2026 ইং
কাশীপুর ইউনিয়নে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

মোঃ ফারিদ, খান, সিটি কর্পোরেশনের প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা,
কাশীপুর ইউনিয়নে মুফতী শেখ শাব্বীর আহমাদকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা।
নারায়ণগঞ্জ, ১০ জুলাই ২০২৬:
"মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ কাশীপুর গড়ার প্রত্যয়" এই স্লোগানে আজ শুক্রবার বিকাল ৪টায় ফতুল্লার কাশীপুরের ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল 'কর্মী সম্মেলন-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখা সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক ও কাশীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতী শেখ শাব্বীর আহমাদ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি আবু বকর সিদ্দিক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, প্রমুখ।
বক্তাগণ কাশীপুরকে অপরাধমুক্ত, নিরাপদ ও একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং সৎ ও আদর্শবান নেতা নির্বাচনের আহ্বান জানান। সম্মেলনে সিরাজুল মামুন আসন্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুফতী শেখ শাব্বীর আহমাদকে ঘোষণা করেন। এসময় কাশীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪